ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

তিন দিনের বাজুস ফেয়ার ৮ ফেব্রুয়ারি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ২৩ জানুয়ারি ২০২৪
তিন দিনের বাজুস ফেয়ার ৮ ফেব্রুয়ারি শুরু
ফাইল ফটো

বিশ্ববাজারে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া অলংকারের পরিচিতি বাড়াতে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৪। 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হলে ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।  

Advertisement

মেলায় প্রবেশের টিকিট মূল্য ১০০ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না। এবারের বাজুস ফেয়ারে ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বাজুস আশা করছে, বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: স্বর্ণ
লিংক সফলভাবে কপি হয়েছে!