ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সিডিবিএল’র নতুন চেয়ারম্যান তপন চৌধুরী

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ২৪ আগস্ট ২০২৪
সিডিবিএল’র নতুন চেয়ারম্যান তপন চৌধুরী
ফাইল ফটো

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী।

গত বৃহস্পতিবার সিডিবিএল’র পরিচালনা পর্ষদ সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তিনি।

শনিবার সিইডবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

এদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী বিএপিএলসি’র মনোনীত প্রতিনিধি হিসেবে সিডিবিএল পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন।

 

এর আগে, সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল সিডিবিএল পর্ষদ থেকে পদত্যাগ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!