ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুলাই মাসে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ১২ আগস্ট ২০২৪
জুলাই মাসে মূল্যস্ফীতি ১১.৬৬ শতাংশ
ফাইল ফটো

আগের মাসের চেয়ে জুলাই মাসে জাতীয় পর্যায়ে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতি। যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এ সময়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ হারে, জুন মাসে যা ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে।

জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১৪ দশমিক ১০ শতাংশ ও ৯ দশমিক ৬৮ শতাংশ হারে, যা আগের মাসে ছিল যথাক্রমে ১০ দশমিক ৪২ ও ৯ দশমিক ১৫ শতাংশ হারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!