ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুনে মূল্যস্ফীতি কমলেও পরিমাণটা দুই অংকেই রয়েছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ৮ জুলাই ২০২৪
জুনে মূল্যস্ফীতি কমলেও পরিমাণটা দুই অংকেই রয়েছে
ফাইল ফটো

জুনে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা স্বাভাবিক থাকলেও ভোগ্য পণ্যের উচ্চমূল্য বজায় থাকায় সেটা এখনও দুই-অংকের ঘরেই রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মূল্যস্ফীতি মে মাসে ৯.৮৯ শতাংশ থেকে কমে জুনে ৯.৭২ শতাংশে নেমে এসেছে।

বিবিএস কর্তৃক প্রকাশিত ভোক্তা মূল্য সূচকে দেখা গেছে, জুনে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে ১০.৪২ শতাংশে যা আগের মাসে ছিল ১০.৭৬ শতাংশ।

Advertisement

প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে,খাদ্য দ্রব্য নয় এমন পণ্যের মূল্যস্ফীতি মার্চ মাসে ৯.১৯ শতাংশ থেকে জুন মাসে ৯.১৫ শতাংশে নেমে এসেছে।

তবে দেশের গড় মূল্যস্ফীতি ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই ২০২৩-জুন ২০২৪) ৯.৭৩ শতাংশে উন্নীত হয়েছে যা অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশের চেয়ে অনেক বেশি। ২০২২-২৩ অর্থবছরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৯.০২ শতাংশ।

৩০ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস করেছে। ৬ জুন বাজেট প্রস্তাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য যে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ ঘোষণা করা হয়েছিল তা সংশোধন করে ৬ শতাংশ করা হয়েছে। সূত্র: সিনহুয়া

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!