মঙ্গলবার (২ জুলাই) থেকে যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংকও।
প্রতিবছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে, সেখানে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে। এজন্য এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।
.png)
৩০ জুন ব্যাংকগুলোর ৬ মাসের আর্থিক হিসাব শেষ করা হয়। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে পরদিন (১ জুলাই) ব্যাংক হলিডে পালন করা হয়।
এছাড়া পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় ৩১ ডিসেম্বর, তাই সেদিনও ব্যাংকিং সেবা বন্ধ থাকে।