ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আরো বাড়ল খাদ্য মূল্যস্ফীতি, জীবন যাপনে মারাত্মক প্রভাব

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ৩ জুন ২০২৪
আরো বাড়ল খাদ্য মূল্যস্ফীতি, জীবন যাপনে মারাত্মক প্রভাব
ফাইল ফটো

চলতি বছরের মে মাসে দেশের মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে। গত এপ্রিলে যা ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৭৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে যা ছিল ১০ দশমিক ২২ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ আর্থিক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ।

Advertisement

গ্রামীণ অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে উচ্চতর মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে। শহর এলাকায় মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৯৯ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯ দশমিক ৭২ শতাংশ।

শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৬ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৩ শতাংশ এবং গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০ দশমিক ৭৩ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩১ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!