এ প্রেক্ষাপটে ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিশ্লেষকরা বলেন, ২০২৫ সালের মধ্যে আউন্সে সোনার দর উঠতে পারে ৩০০০ ডলারে। সেই সঙ্গে রুপা আরো শক্তিশালী হবে। আগামী ১২ মাসের মধ্যেই মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি মূল্য ৩০ ডলারের ওপরে পৌঁছাতে পারে। কারণ, শিল্প কারখানায় চাহিদা বেড়েছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৩৬৩ ডলার ৪২ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২৩৬৫ ডলার ০৯ সেন্ট। যা সর্বকালের সর্বোচ্চ।
.png)
স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ফলে আর্থিক নিরাপত্তার আশায় স্বর্ণে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজার আরো চাঙা হয়েছে।