ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবালয়ে ডাকাতি, সোনা-রুপাসহ ১৭ লাখ টাকার মালামাল লুট

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ১৫ নভেম্বর ২০২৩
শিবালয়ে ডাকাতি, সোনা-রুপাসহ ১৭ লাখ টাকার মালামাল লুট
শিবালয় থানা- ফাইল ফটো

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সোনা-রুপাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাতে ১০ থেকে ১৫ জন উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজারে কর্মচারী, নৈশ প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে ১০টি দোকানের তালা ভেঙে ডাকাতি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের রঞ্জিত জুয়েলারি, তাপস জুয়েলারি ও সুশান্ত জুয়েলারিসহ ১০টি দোকানে ডাকাতি হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে আসা ডাকাতরা রঞ্জিত জুয়েলারির কর্মচারী প্রভাষ মালাকারকে বেঁধে রেখে ৭০০ ভরি রুপা ও তিন ভরি সোনা নিয়ে যায়। এছাড়া বেকারি, মুদি দোকান, বিকাশ-ফ্লেক্সিলোড দোকান ও ফার্মেসিতে ভাংচুর করে সেখান থেকে টাকা ও মালামাল লুট করে ইঞ্জিনচালিত নৌকায় পালিয়ে যায় তারা।

Advertisement

শিবালয় থানার ওসি শাহ নুর এ আলম জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- ডাকাতরা পার্শ্ববর্তী রাজবাড়ির চর এলাকা থেকে এসেছিল। তাদের আটকে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!