ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

কাস্টমসে বড় রদবদল

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ১৬ আগস্ট ২০২৩
কাস্টমসে বড় রদবদল
ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগে বড় রদবদল হয়েছে। রাজস্ব কর্মকর্তা পদের ১০৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এক আদেশে ১০৪ জন রাজস্ব কর্মকর্তাকে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের কাস্টমস অফিস, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলে কাস্টমসের বিভিন্ন দফতরে রদবদল করা হয়।

আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে অন্যান্য পদেও রদবদল করা হবে।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা দেখুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!