প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ পেয়েছে। এতে মার্কিন ট্রেজারি ইল্ড ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।
আরো বলা হয়, শিগগিরই ইউএস চাকরির উপাত্ত প্রকাশিত হবে। আপাতত সেদিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করেছেন তারা। তাতে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য অধিক হ্রাস পেয়েছে।
.png)
শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর সামান্য পরিবর্তিত হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৩৫ ডলার ০৭ সেন্ট।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭০ ডলার ৩০ সেন্টে।
আগের কর্মদিবসেও স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছিল। দৈনিক ভিত্তিতে গত ১১ জুলাইয়ের পর যা সবচেয়ে কম ছিল।
আর সবমিলিয়ে চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে ১ শতাংশেরও বেশি। সাপ্তাহিক হিসাবে বিগত ৬ সপ্তাহের মধ্যে তা সর্বনিম্ন।