ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় ২০০ কোটির কাছাকাছি লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩, ১৬ এপ্রিল ২০২৩
পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় ২০০ কোটির কাছাকাছি লেনদেন
ফাইল ফটো

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে ভালো গতি রয়েছে। পাশাপাশি বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় রয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ৩৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এ বাজারটিতে লেনদেনে ধীরগতি রয়েছে।

Advertisement

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে এক কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!