ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২৭ মার্চ ২০২৩
পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন
ফাইল ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের নতুন সূচি অনুযায়ী, সোমবার (২৭ মার্চ) পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

Advertisement

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হয়েছে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা ২০ মিনিটে। এরপর আরো ১০ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।

তবে রমজান শেষ হলে আগের মতোই লেনদেন চলবে। সে সময় লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!