হোটেলটির নতুন নাম রাখা হচ্ছে ‘ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’। নতুন এ নাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের বিষয়ে কোম্পানির পর্ষদ ডিএসইর বরাবর আবেদন করে। সবদিক বিবেচনা করে কোম্পানিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।
.png)
২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ২৯ কোটি ৪৪ লাখ বিনিয়োগকারীদের দেড় টাকা করে মুনাফা দিয়েছে। তার আগের দুই বছর এক টাকা করে লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ৬৬ টাকায়। এর আগের দিন সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৪০ পয়সায়। জুন ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ২১ পয়সা।