ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ৭ মার্চ ২০২৩
বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ
ফাইল ফটো

দেশে মঙ্গলবার দিনগত রাতে পবিত্র ‘শবে বরাত’ পালিত হবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ‘শবে বরাত’ এর পরের দিন বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ অফিস-আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।  

Advertisement

এদিকে শবে বরাতের বন্ধের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগের সময়-সূচি অনুযায়ীই পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!