ডিএসইতে মোট ৩৩০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৬৯টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৫৭৫ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৮৩ লাখ টাকা।
.png)
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত আছে ৬১টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।