ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এবার কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ১০ এপ্রিল ২০২৩
এবার কমলো সোনার দাম
ফাইল ফটো

দেশের বাজারে এবার সোনার দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৯৮৩ টাকা ক‌মেছে।

সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

এতে বলা হয়েছে, দেশের বাজারে ভালোমানের প্রতি ভরি সোনা ১ হাজার ৯৮৩ টাকা ক‌মে ৯৭ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ‌তদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা। 

Advertisement

এর আগে, ১ এপ্রিল রেকর্ড প‌রিমাণ বে‌ড়ে‌ ভরি প্রায় লাখ টাকা ছুঁয়েছিল সোনার দা‌ম। ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হ‌য়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬৩৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ৬৬ হাজার ২৫২ টাকা করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এর আগে, ১ এপ্রিল ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হয়। ঐ দামেই সোমবার পর্যন্ত সোনা কেনাবেচা হয়েছে।

আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৯৯ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌চ্ছে ৬৭ হাজার ৫৯৩ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!