সোমবার বেলা ১১টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ঐ গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে ওৎ পেতে ছিল। দুপুর ১টার দিকে লালকালো রংয়ের জ্যাকেট পরিহিত অবস্থায় এক ব্যক্তি ব্যাগসহ ঐ পথ দিয়ে আসতে থাকে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে লোকটি লাল রংয়ের বাজারের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান। বিজিবি সদস্যরা ব্যাগের মধ্য থেকে খাকী কসটেপ দিয়ে মোড়ানো ৫টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
.png)