ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ৯ এপ্রিল ২০২৩
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই
বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন- ছবি: সংগৃহীত

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

Advertisement

এফবিসিসিআই সভাপতি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা রোজার মাসেই সবচেয়ে বেশি ব্যবসা করে।

তিনি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!