ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রুগ্নশিল্প পুনর্বাসনে এফবিসিসিআই সভাপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
রুগ্নশিল্প পুনর্বাসনে এফবিসিসিআই সভাপতির আহ্বান
মঙ্গলবার এফবিসিসিআইয়ের ‘স্ট্যান্ডিং কমিটি অন রিহ্যাবিলিটেশন অব সিক ইন্ডাস্ট্রিজ’-এর দ্বিতীয় সভায় বিশিষ্টজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, দেশের কোনো শিল্প উদ্যোগ যেন রুগ্ন হয়ে না পড়ে, সেজন্য দীর্ঘমেয়াদি শিল্পঋণ নিশ্চিতকরণ করতে হবে।

মঙ্গলবার এফবিসিসিআইয়ের ‘স্ট্যান্ডিং কমিটি অন রিহ্যাবিলিটেশন অব সিক ইন্ডাস্ট্রিজ’-এর দ্বিতীয় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপন করতে গেলে দেখা যায়, কাজ শেষ হওয়ার আগেই ঋণের মেয়াদ শেষ। এতে করে একজন উদ্যোক্তা তার কারখানায় উৎপাদন শুরুর আগেই ঋণখেলাপিতে পরিণত হন। দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থা না থাকায় শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়ে পড়ে।

Advertisement

একবার কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়ে পড়লে প্রক্রিয়াগত জটিলতার কারণে তার ঋণ হিসাব সহজে অবসায়ন করা সম্ভব হয় না বলে জানান ব্যবসায়ী নেতারা।

এমন অবস্থায় রুগ্নশিল্পের পুনর্বাসন এবং নিষ্পত্তিকরণ প্রক্রিয়া সহজীকরণে নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন মো. জসিম উদ্দিন। এ বিষয়ে শিল্প উদ্যোক্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি।

সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ মোমেন, সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর প্রমুখ বক্তব্য দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!