ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য পর্যাপ্ত মজুত রয়েছে: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ২৩ মার্চ ২০২৩
ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য পর্যাপ্ত মজুত রয়েছে: এফবিসিসিআই সভাপতি
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন- ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, এবার চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি করা হয়েছে। শুধু খেজুর নয়, চি‌নি ও ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যও পর্যাপ্ত মজুত রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই বোর্ড রুমে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

রমজানে বাজার মনিটরিংয়ে জোরদার করা হয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কোনো বাজারে বেশি মূল্য রাখা হলেই কিন্তু বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসঙ্গে দাম বেশি নেয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। আমরা চাই না রোজায় দাম বেশি নেয়ার কারণে কোনো ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক। 

Advertisement

তিনি বলেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে প্রয়োজনে বাজার কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদককে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তখন আমাদের কিছু করার থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!