ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ফুলের বাজারে ফাগুনের হাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
ফুলের বাজারে ফাগুনের হাওয়া
ফাইল ফটো

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের বাজারে যেন আগুন লেগেছে। গত বারের চেয়ে এবার ফুলের দাম বেশ চড়া।

সোমবার বিকালে ঢাকা মহানগর পাইকারি ও খুচরা ফুলের বাজার শাহবাগে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। যতই বিকেল গড়াচ্ছে দোকানে ততই ভিড় বাড়ছে। আর ফুলের অধিকাংশ ক্রেতাই তরুণ-তরুণী।

Advertisement

তারা বলছেন, ব্যবসায়ীরা ফুলের দাম বাড়ায় একটি গোলাপ ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি করছেন। এমনটা কখনও হয়নি। অন্যান্য ফুলের দামও গতবারের চেয়ে বেশি।

রাজধানীর উত্তরা থেকে শাহবাগে ফুল কিনতে এসেছেন ছন্দা নামের এক তরুণী। তিনি বলেন, এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায়। ফুলের সমাহার দেখতে ভালো লাগে। সেটা উত্তরাতে নেই। এখানে ফুলের দামটা একটু বেশি মনে হলো। এছাড়া একসঙ্গে ঘোরার একটা বিষয় আছে। এখানে পাশেই বইমেলা। সেখানে যাবো।

শাহবাগে অহনা ফুল কুটিরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম বলেন, গতকাল বিকাল থেকেই বিক্রি বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়ছে। আজ সকাল থেকে আগামীকাল রাত পর্যন্ত ২ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো বলে আশা করি। 

তিনি আরো বলেন, এবার ফুলের দাম একটু বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে ফুল কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে একটু বেশি দামে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!