বড় উত্থানে লেনদেন শেষ শেয়ারবাজারে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক ও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৫, ১৬৪৪ ও ৯৬১ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১৭৫টির এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে ।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। সিএসইতে ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।