ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুলাই মাসেও ই-নথি ব্যবস্থাপনায় শীর্ষে শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭, ১২ আগস্ট ২০২০
জুলাই মাসেও ই-নথি ব্যবস্থাপনায় শীর্ষে শিল্প মন্ত্রণালয়
ফাইল ছবি

ই-নথি ব্যবস্থাপনায় চলতি বছরের জুলাই মাসেও শীর্ষস্থান ধরে রেখেছে শিল্প মন্ত্রণালয়। মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় এ সাফল্য অর্জন করেছে। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, শিল্প মন্ত্রণালয় এ নিয়ে পরপর পাঁচ বার এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে মোট ছয় বার ই-নথিতে প্রথম স্থান অধিকার করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!