ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্লক মার্কেটে সাড়ে ২৪ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৯ আগস্ট ২০২০
ব্লক মার্কেটে সাড়ে ২৪ কোটি টাকার লেনদেন
ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির সাড়ে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ৪৭ লাখ ৭২ হাজার ১৪৬টি শেয়ার ১৪৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ সিঙ্গারের ৩ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

ব্লক মার্কেটে অন্যান্য কোম্পানির মধ্যে উত্তরা ব্যাংকের ১৬ লাখ ৬১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ২৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১৫ লাখ ২০ হাজার টাকার, সিলকো ফার্মার ৬৮ লাখ ৭২ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৩৪ লাখ ৩২ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৭ লাখ ৯০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২২ লাখ ২২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ ৯৮ হাজার টাকার, অলিম্পিক এক্সেসরিজের ৩১ লাখ ৫০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২২ লাখ ৯ হাজার টাকার, জেনেক্সের ৭ লাখ ৪২ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ১৮ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ১ কোটি ২৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৮৬ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৩ লাখ ৮০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২০ লাখ ৬৪ হাজার টাকার, বিকন ফার্মার ৮ লাখ ৬০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান টোব্যাকোর ৮৮ লাখ ৬২ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!