ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ১৭ মার্চ ২০২০
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি
অধ্যাপক ড. শামছুন নাহারসহ রসায়ন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন

করোনাভাইরাস থেকে সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রসায়ন সমিতি। 

এই উপলক্ষে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারসহ রসায়ন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: হ্যান্ড স্যানিটাইজার এর উপাদান হিসেবে (70% 2-Propanol, Glycerin, Distilled Water & Fragrance) ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত হ্যান্ড সেনিটাইজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের নিকট বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!