ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৩৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ১৬ এপ্রিল ২০২৪
ডেঙ্গু আক্রান্ত আরো ৩৪
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৩ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১২ জন নারী রয়েছেন।

অপরদিকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩৪ জন ভর্তি হয়েছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট এক হাজার ৭৮৯ জন ছাড়পত্র পেয়েছেন।  

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চার জন এবং ময়মনসিংহ বিভাগের (সিটি কর্পোরেশনের) বাইরে এক জন রয়েছেন।

চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯৯ জন। এর মধ্যে এক হাজার ১৯১ জন পুরুষ এবং ৭০৮ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!