ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গু আক্রান্তে আরো ১০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪০, ২৮ মার্চ ২০২৪
ডেঙ্গু আক্রান্তে আরো ১০ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। আর ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।

Advertisement

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১১ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬৬৯ জন।

এদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩জন ও নারী ৬১৬ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!