ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

সারাদেশে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ৩০ মার্চ ২০২৪
সারাদেশে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাননি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সাত জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চার জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সারা দেশে মোট নয় জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৫৯৭ জন ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৬৮৪ জন। এর মধ্যে এক হাজার ৬১ জন পুরুষ এবং ৬২৩ জন মহিলা রয়েছেন।  

Advertisement

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ২২ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং জন ১১ জন মহিলা রয়েছেন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!