ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

হাসপাতালে আরো ৬ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৮, ২২ মার্চ ২০২৪
হাসপাতালে আরো ৬ ডেঙ্গু রোগী
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ছয়জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিটি কর্পোরেশনে বাইরে দুজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন রয়েছেন। নতুন আক্রান্তদের তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এক হাজার ৫০৭ জন ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬১৬ জন। এর মধ্যে এক হাজার ২৫ জন পুরুষ ও ৫৯১ জন নারী। একই সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।  

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!