ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

নতুন ২ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ১৫ মার্চ ২০২৪
নতুন ২ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে এই জ্বরে আক্রান্ত হয়ে আরো ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। আর ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন।

Advertisement

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। এদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১১ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৫২৭ জন। এদের মধ্যে পুরুষ ৯৬৫ জন ও নারী ৫৬২ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!