ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে এক মৃত্যুর দিনে হাসপাতালে ৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৯ জানুয়ারি ২০২৪
ডেঙ্গুতে এক মৃত্যুর দিনে হাসপাতালে ৪৫
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৫ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৮ জন এবং ঢাকার বাইরে ২৭ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় মারা যান। চলতি বছরের মোট চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে ঢাকাতে ১৮৪ জন এবং ঢাকার বাইরে ৩০১ জন।

চলতি বছরে এ পর্যন্ত ৮২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৬৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬২ জন।

বর্তমানে সারা দেশে মোট ৩৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ১৯০ জন এবং ঢাকার বাইরে ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!