ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৪২ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ৬ জানুয়ারি ২০২৪
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৪২ জন
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এসময়ে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৪২ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১০২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪২ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৬০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরের মোট তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬৫ জন। এর মধ্যে ঢাকাতে ১৩২ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ৬৬৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৯৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৪৭০ জন ছাড়পত্র পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!