প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ৪২ জন এবং ঢাকায় ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭২৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৭১ জন ঢাকায় এবং ৪৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
.png)
এদিকে সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ১ জনে। এদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৯৪১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১১ হাজার ৬০ জন।