শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১ জন ও ঢাকার বাইরে ৩৪ জন।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২৩ জন। এর মধ্যে ঢাকায় ১১৫ জন ও ঢাকার বাইরে ২০৮ জন।
চলতি বছরের এ পর্যন্ত ৫৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫৬ জন ও ঢাকার বাইরে ৪১০ জন।
বর্তমানে সারাদেশে ৪৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ২৩০ জন ও ঢাকার বাইরে ২২১ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।