ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ৬ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৪
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৩ জন মারা গেছেন। এদিন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ৫৬৭ জন ও ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৩১ জন। বর্তমানে দেশে ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮০৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪ হাজার ৮৫৫ জন।

Advertisement

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮২৭ জন। এর মধ্যে ঢাকায় ৪১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪০৮ জন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ২ লাখ ৭৩ হাজার ৬১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৯১৯ জন এবং ঢাকার বাইরে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৪১ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ৫৭৬ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!