দেবকে রেখে কার সঙ্গে সুইজারল্যান্ড গেলেন রুক্মিণী
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ও সাংসদ দেবের সঙ্গে রুক্মিণীর প্রেম অনেক দিনের। প্রথমদিকে লুকিয়ে প্রেম করতেন তারা। সেসময় তাদের নিয়ে কম গসিপ হয়নি। তবে অবশ্য প্রেমের কথা স্বীকার করে নেন দুজনেই। এবার দেবের সঙ্গে নয় অন্য নায়কের সঙ্গে সুইজারল্যান্ডে উড়ে গেলেন রুক্মিণী!
তাহলে কি দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ভালো যাচ্ছে না? আর সেজন্য নতুন কোনো নায়কের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করছেন রুক্মিণী? এমন কল্পবিলাসী নানা প্রশ্ন ভক্তদের মনে জন্ম নিতে শুরু করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। বর্তমানে দেব ও রুক্মিণী কলকাতার আলোচিত প্রেমিক জুটি।
সুইজারল্যান্ডে ঠিকই উড়ে গেয়েছেন রুক্মিনী তবে সেটা শুধুই সিনেমার শুটিংয়ের কাজে। এতে তার সঙ্গে ছিলেন আবীর চট্টোপাধ্যায়। তারা জুটি বেঁধে অভিনয় করছেন ‘সুইজারল্যান্ড’ নামের ছবিতে। এই ছবির দৃশ্যধারণ করা হয়েছে সুইজারল্যান্ডে। সবকিছু ঠিকঠাক চললে সামনের গ্রীষ্মেই মুক্তি পাবে ছবিটি।
.png)
বুধবার এ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। পোস্টারে আবির-রুক্মিণীর সঙ্গে দুইজন শিশুশিল্পীকেও দেখা গেছে। একজন রুক্মিণীর কোলে অন্যজন আবিরের ঘাড়ে চেপে খুশির মেজাজে।
টলিউড সুপারস্টার জিতের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে রুক্মিণী-আবির জুটির নতুন এই ছবি। ফার্স্টলুক দেখে আঁচ করা যায়, পুরোদস্তুর পারিবারিক ছবি ‘সুইজারল্যান্ড’।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, দেবের প্রেমিকা হওয়ার সুবাদেই নাকি রুক্মিণীর সিনেমার লিস্ট বেশ লম্বা। রুক্মিণীকে নিয়ে টলিপাড়ার এই ‘দুর্নাম’ দূর হল আবিরের সঙ্গে জুটি বাঁধায়।