[ লাইফস্টাইল ]
দাড়ির সৌন্দর্য ফেরাতে...
ছবি: সংগৃহীত
বর্তমানে পুরুষেরা দাড়ি রেখেই মুখের শ্রী বৃদ্ধি করছেন! এজন্য চাই স্বাস্থ্যোজ্জ্বল এবং আকর্ষণীয় দাড়ি। এজন্য অবশ্যই আপনাকে তেলের ব্যবহার নিশ্চিত করতে হবে। তেল ব্যবহারের সবচেয়ে বেশি যে সুবিধা পাবেন তা হলো- কোনো ক্ষতি ছাড়াই তেল আপনার দাড়িকে সুন্দর ও বড় করতে সাহায্য করবে।
দাড়ি ঝড়ে যাওয়া রোধে জলপাই তেল
অতিরিক্ত দাড়ি ঝড়ে যায় অনেকের। এজন্য হাতে প্রয়োজন মতো জলপাই তেল নিয়ে নিন। ৩০ মিনিট দাড়ির গোড়ায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।
খুশকি মুক্ত রাখতে নারকেল তেল
নারকেল তেল দাড়ির জন্য খুবই কার্যকরী। কিছুটা নারকেল তেলের সঙ্গে সামান্য পেঁয়াজের রস মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
নতুন দাড়ি গজাতে ক্যাস্টর তেল
এই তেলের সঙ্গে সমপরিমাণ বাদাম তেল মিশিয়ে এক দিন পর পর ১৫ মিনিট দাড়িতে লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন।
রুক্ষতা দূর করতে টি ট্রি তেল
অনেকের দাড়ি রুক্ষ হয়ে মলিন হয়ে পড়ে। দাড়ির সৌন্দর্য ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন টি ট্রি তেল। নিয়মিত এটি ব্যবহারে দাড়ির রুক্ষতা দূর হবে খুব সহজেই ।
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!