ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার আট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:১৭, ১১ জুন ২০২০
ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার আট
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর কৃষি মার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রধারী ছয় যুবক ও দুই কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দুইটি রাম দা, একটি চাপাতি, দুইটি ছুরি, দুইটি চাকু, ৫৫০ পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর কিশলয় স্কুলের সামনে তাজমহল পার্কে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‍্যাব-২ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো- মো. টিপু (২৬), মো. তৌসিফ ওরফে টাকলি (১৯),  মো. সনু (২৫), আবিদ হোসেন ওরফে সনু (৩৫), মো. আরিফ হোসেন (৩৫), আব্দুর রহমান (১৯), মো. সুমন (১৫) ও মো. চুন্না (১৫)।

আসামিদের বরাত দিয়ে এসপি ফারুকী জানায়, তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। সময়ভেদে ডাকাতি, ছিনতাই, চুরি, লুটতরাজ করা তাদের পেশা। জেনেভা ক্যাম্পে তাদের জন্ম এবং বিহারী বংশোদ্ভূত। কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত যেসব মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ মাল নামানোর  জন্য আসে সেসব যানবাহন তাদের টার্গেট। তাদের বড় ভাইদের নির্দেশে মাল বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ টার্গেট করে মার্কেট এলাকা থেকে অন্যত্র নিয়ে মালামাল ডাকাতি ও ড্রাইভার-হেল্পারের সর্বস্ব লুণ্ঠন করে। 

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, সময়ভেদে তারা এলাকায় ছিনতাই ও চুরি করে থাকে। মূলত তারা সবাই মাদকসেবী। ডাকাতি, ছিনতাই ও চুরি করা অর্থ দিয়ে মাদক ক্রয় ও সেবন করে থাকে। অস্ত্রধারী হওয়ায় মাদক ব্যবসাও করে থাকে। আসামিদের মধ্যে দুই জন কিশোর অপরাধী রয়েছে। 

আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক রাখায় মোহাম্মদপুর থানায় আলাদা তিনটি মামলা করা হয়েছে। 

সেইসঙ্গে ডাকাতি, ছিনতাই ও চুরির মতো অপরাধ রুখতে সংঘবদ্ধ অপরাধ চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!