ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনার ফরিদপুরে ১১টি দেশীয় অস্ত্রসহ চরমপন্থী কমান্ডার গ্রেপ্তার

ফরিদপুর ( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
পাবনার ফরিদপুরে ১১টি দেশীয় অস্ত্রসহ চরমপন্থী কমান্ডার গ্রেপ্তার
ছবি- ডেইলি বাংলাদেশ

 

পাবনার ফরিদপুরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের অন্যতম ক্যাম্প  কমান্ডার বাছির মল্লিক (৩৮) কে গ্রেপ্তার করেছে ফরিদপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১১টি   দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বাছির পাবনার ফরিদপুর উপজেলার শালিকপাড়া এলাকার মৃত আছের মল্লিকের ছেলে। ফরিদপুর থানা-পুলিশ এক প্রেস ব্রিফিং- এ এ তথ্য নিশ্চিত করা হয়। 

পুলিশ জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফরিদপুর থানাধীন আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশের ব্রিজের কোণা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় বন্দুক, ধারালো লোহার তৈরি ছেনি, চাপাতি, ছোট-বড় ধারালো চাকু, লোহার তৈরি বঁটি, হসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের একজন ক্যাম্প কমান্ডার বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ জানায়, , গ্রেপ্তার বাছির মল্লিক দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

ফরিদপুর থানার ওসি  মঞ্জুরুল হাসান মাসুদ জানান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে। মাদক কারবারি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে।  

 

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!