ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দ উপজেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬
গোয়ালন্দ উপজেলা এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
গোয়ালন্দ উপজেলা এনসিপির নতুন আংশিক আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পাওয়া নেতারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার অধীনে গোয়ালন্দ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ছয় মাসের জন্য গঠিত কমিটিটি গত ২৭ সেপ্টেম্বর অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে মাহমুদুল হাসান (রাকিব) আহ্বায়ক এবং রিদওয়ান মাহমুদ সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. ফরিদ মোল্লাকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তানভীর আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম হিরু এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আব্দুল আজিজকে।

Advertisement

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম মিলন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে শংকর কুমার সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইব্রাহিম হোসেন রাসেল, সাইদুল হাসান সজীব, সাইফুল্লাহ আল কাদেরী পিকুল, খলিলুর রহমান, মনিরুজ্জামান মানিক, মো. শফিকুল ইসলাম ও ইলিয়াস মাহমুদ।

রাজবাড়ী জেলা এনসিপির আহ্বায়ক জামিল হিজাজী ও সদস্য সচিব মো. পলাশ খান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে গোয়ালন্দ উপজেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!