নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) নেত্রকোনা পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এ সময় পুরো সড়কের পাশের বন্ধ হয়ে থাকা ড্রেন পরিষ্কারে এগিয়ে আসে স্বেচ্ছাসেবীরা। পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা ও পরিবেশ অধিদপ্তরের সহাকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিনের যৌথ তত্বাবধানে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত তরুণ তরুণীরা অংশ নিয়েছে।
.png)
পাশাপাশি পৌরসভার বর্জ্য ট্রাক নিয়ে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরাও নেত্রকোনা ময়মনসিংহ সড়কের বাসটার্মিনাল এলাকার হোটেল ও দোকানপাটের সামনের ড্রেন পরিষ্কার করে। এ সময় আইন এবং পরিবেশের বিপর্যয় ঘটনোর প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়ে সচেতনতা কর্মসূচি পালন করা হয়। টার্মিনালের আশপাশসহ দোকানপাট দখল উচ্ছেদের সুপারিশ করেন সচেতন মহল। এছাড়াও আবর্জনা ফেললে জরিমানার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করলে নিজেরাই নোংরা করবেনা বলেও উপস্থিত সচেতন নাগরিক মতামত প্রদান করেন।