ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
স্বাস্থ্য কমিটির সভাপতি রফিকুল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের পর তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা পরিষদের সদস্য। চিকিৎসা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। স্বাস্থ্য খাতে তার চিকিৎসা-অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ ও প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তার নতুন দায়িত্ব পাওয়ার খবরে গাজীপুরের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে শ্রীপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান এ শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা বিষয়ে অভিজ্ঞ একজন সংসদ সদস্য হিসেবে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/DB-DH03-00
লিংক সফলভাবে কপি হয়েছে!