বন বিভাগ বলছে, মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং এবং ওজন হতে পারে পাঁচ থেকে ছয় টন। বঙ্গোপসাগর থেকে ভেসে এটি আন্দারমানিক নদীর মোহনায় চলে আসে। তিমিটির শরীরের বিভিন্ন অংশে ইতোমধ্যে পচন ধরেছে। উল্টে থাকা
তিমিটিকে দেখে স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে এর মৃত্যু হতে পারে। মৃত তিমিটি বর্তমানে নিশানবাড়িয়ার দিকে নিয়ে যাচ্ছে বন বিভাগ। সেখানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে তার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
.png)
উপকূলের নদীতে এত বড় আকৃতির তিমি ভেসে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সকাল থেকেই মৃত তিমিটি দেখতে আন্দারমানিক নদীর তীরে বাড়তে থাকে মানুষের ভিড়।