বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলাা শহরের আনন্দবাজার এলাকায় মাছের পাইকারি ও খুচরা আড়ৎতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দেখা যায় আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতা তার কাছে রক্ষিত ওজন পরিমাপক যন্ত্রটিতে বিশেষ ব্যবস্থায় কারচুপির মাধ্যমে ক্রেতাদের অলক্ষ্যে অত্যন্ত কৌশলে ওজনে কম দিচ্ছিলেন। ওজন পনিমাপক যন্ত্রের ভিতর মেশিনের সহিত একটি রাবার ও রশি দিয়ে সংযুক্ত করে অপরপ্রান্তে গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে থাকত। এ অবস্থায় বিক্রেতা রশিটি টানা ও ঢিলে করার মাধ্যমে খুব সহজে ইচ্ছামত ওজন নিয়ন্ত্রণ করত।
.png)
তিনি আরো জানান, পরে মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাছ বিক্রেতা আপেল মাহমুদ ভবিষ্যতে এ রকম কারচুপি করবে না বলে স্বীকার করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।