ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ১৯ জুলাই ২০২৬
স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দীর্ঘদিন যাবত স্বামী স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে এই কলহের জের ধরেই স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!