ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর ক্যাশলেস প্রচারণা 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর ক্যাশলেস প্রচারণা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। 

বুধবার সকালে  শহরের  ছোট বাজার অগ্রণী ব্যাংক চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে।

ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার অতিরিক্ত পরিচালক আবু বকর সিদ্দিক। 

Advertisement

এ সময় অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক হোসনে আরা বেগম, আইয়ুব আলীসহ ময়মনসিংহ অঞ্চল  ও বিভিন্ন উপায়ের কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে একটি র‍্যালি ছোটবাজারের সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!