সোমবার (১৫ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতকে উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহত তোরাপ মোল্লা ভাঙ্গা উপজেলার পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার পুত্র ।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অপর এক যাত্রীবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের একজন নিহত ও ভ্যানচালক আহত হন। আমরা ঘাতক গাড়িটি উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।