ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ছয়টি কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিলেও তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

এদিকে ওই ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!