শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)। তারা দুজনই খড়িবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়িবাড়িয়া গ্রামের মাঠে বজ্রপাতে ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
খড়িবাড়িয়া গ্রামের কৃষক বিষ্ণু কুমার জানান, বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।