রোববার (১৫ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কালাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বসবাস করতেন।
পুলিশ জানায়, মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের গলিতে কালামের মুদি দোকান ছিলেন। শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি আর বাসায় ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থোকতে দেখেন।
.png)
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।